আবারও সেই মাছ, জাপান জুড়ে সুনামির আতঙ্ক!

একটি বিরল প্রজাতির মাছ দেখে জাপানের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। তারা মনে করে ওই মাছ-ই বয়ে আনে ভূমিকম্প ও সুনামির বার্তা। তাই সুনামির আতঙ্কে এখন ভুগছে জাপান। বিরল প্রজাতির সেই মাছটির নাম ‘ওরফিশ’। শুক্রবার (১০ জানুয়ারি) এই মাছটি ধরা পড়ে জাপানের তোয়ামা এলাকায়। এ নিয়ে এই মৌসুমে প্রায় সাতটি ওরফিশ ধরা পড়ল জাপানে।

জাপানি ভাষায় এই মাছের নাম ‘রিউগু নো সুকাই’। এর মানে ‘সমুদ্রের ভগবানের অট্টালিকার দূত’। তারা মনে করে, সমুদ্রের তলদেশ থেকে এই মাছ বয়ে আনে ধ্বংসের বার্তা। আর এ কথার ওপর ভিত্তি করেই আতঙ্ক ছড়াচ্ছে জাপানজুড়ে। ওরফিশ বা রিউগু নো সুকাই এর রূপকথা শুরু হয় ২০১১ সালে। সে বছর বিধ্বংসী ভূমিকম্প ও সুনামির ফলে ২০ হাজার মানুষ মারা গিয়েছিল জাপানে। তার আগে অন্তত এক ডজন ওরফিশ জাপানের বিভিন্ন উপকূলে দেখা গিয়েছিল।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.