শেষ হল আখেরি মোনাজাত, ঘোষিত হয়েছে পরের ইজতেমার তারিখ

মাওলানা জুবায়ের আহমেদের পরিচালনায় আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হল এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বেলা এগারটায় মোনাজাত শুরু হয়ে শেষ হয় পৌনে বারোটায়। মোনাজাতে দেশ, জাতি ও বিশ্বের মঙ্গল কামনা করা হয়। মোনাজাত শেষে ঘোষণা করা হয় আগামী ২০২১ সালের বিশ্ব ইজতেমার তারিখ।

আলমি শুরার সাথীদের ব্যবস্থাপনায় দুই পর্বে অনুষ্ঠিত হবে ২০২১ সালের বিশ্ব ইজতেমা। প্রথম পর্ব হবে ৮, ৯ ও ১০ জানুয়ারি। আগামী ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি শুরু হবে মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের ইজতেমা। দ্বিতীয় পর্বের ইজতেমায় জানা যাবে তাদের পরবর্তী কার্যক্রম। সাদ কান্ধলভিদের অনুসারিরা যদি ইজতেমার আয়োজন করে তবে ৩ পর্বে অনুষ্ঠিত হবে ২০২১ সালের বিশ্ব ইজতেমা।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.