কাশ্মীরে তিন ভারতীয় সেনার করুণ মৃত্যু

জম্মু-কাশ্মীরে তিন ভারতীয় সেনার করুণ মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও এক সেনা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) জম্মু-কাশ্মীরের কুপওয়াড়া জেলার মাচিল সেক্টরে হঠাৎ তুষার ধ্বসে চাপা পড়ে যায় একটি সেনা চৌকি। ওই সময় ওই চৌকিতে ছিলেন কয়েক জন সেনা। কিছু বুঝে ওঠার আগেই তুষারধস হুড়মুড়িয়ে এসে পড়ে সেনা তাদের ওপর।

৪ সেনাকে উদ্ধার করে সেনা হাসপাতালে নিয়ে গেল চিকিৎকরা ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন। অন্য জনের চিকিৎসা চলছে। গত ৪৮ ঘণ্টায় প্রবল তুষারপাত হয় উত্তর কাশ্মীরের বিভিন্ন জায়গায়। বেশ কয়েকটি তুষার ধ্বস নামে। বেশ কয়েক জন সেনা তুষার ধ্বসে চাপা পড়েন। তাদের উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.