অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে তালিকার প্রথম সারিতেই থাকেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। ফলে তার ভক্তের সংখ্যাও তুলনামুলক অনেক। চলার পথে অনেক ভক্তেরই দেখা পান কারিনা। হাসিমুখেই তাদের আবদার মেটান। কিন্তু সম্প্রতি এক ভক্তের আবদার মেটাতে গিয়ে বেশ বিরক্ত হন এই অভিনেত্রী। জানায় ভারতের ইংরেজি গণমাধ্যম ডেকান ক্রনিক্যাল।
খবরে বলা হয়, এক নারী ভক্ত কারিনার সঙ্গে ছবি তোলার আবদার করেন। ছবি তোলা শেষে এই অভিনেত্রী যখন চলে যাচ্ছিলেন সেই ভক্ত আবারো সেলফির জন্য তাকে থামান। কিন্তু একই কারণে ওই নারী তৃতীয়বারের মতো যখন তাকে থামানোর চেষ্টা করেন, তখন কারিনাসহ সেখানে উপস্থিত সবাই বিরক্ত হন। উল্লেখ্য, নতুন সিনেমা ‘আংরেজি মিডিয়াম’ নিয়ে আসছেন কারিনা। এটি ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি মিডিয়াম সিনেমার সিক্যুয়েল। চলতি বছর ২০ মার্চ এই সিনেমা মুক্তি পেতে পারে। একইসাথে আমির খানের বিপরীতে ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় দেখা যাবে কারিনাকে। জনপ্রিয় হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস অভিনীত ফরেস্ট গাম্প সিনেমার রিমেক এটি।
শুদ্ধস্বর/আইকে

