মিথিলাকে ৩ কোটি টাকার গাড়ি উপহারের বিষয়ে মুখ খুললেন সৃজিত

মিথিলাকে বিয়ে করে অন্তত সমালোচকদের হাত থেকে রেহাই পেতে চেয়েছিলেন সৃজিত। কিন্তু সে আশায় গুড়ে বালি। হানিমুন শেষে শ্বশুরবাড়িতে এসে ভিন্নধর্মের হয়েও গরুর মাংস খেয়ে রোষানলে পড়েন এই চলচ্চিত্র নির্মাতা। মিথিলার বাড়ির আবদার রাখতে গিয়ে তীর্যক সমালোচনার মুখে পড়েন তিনি। সেই মিটতে না মিটতেই ফের আক্রমনের শিকার হয়েছেন সৃজিত। মিথিলাকে নাকি তিনি তিন কোটি টাকার রেঞ্জ রোভার মডেলের গাড়ি উপহার দিয়েছেন! নববধূকে দামি গাড়ি কিনে দেয়ার এত টাকা সৃজিত কোথায় পেলেন তা নিয়েও প্রশ্ন উঠছে।

সম্প্রতি এক ইউটিউব চ্যানেল থেকে এক ভিডিওতে দাবি করা হয়েছে, সৃজিত বউকে খুশি করতে দামি গাড়ি উপহার দিয়েছেন। এত টাকা তিনি কই পান? তবে এ বিষয়ে মুখ খুলেছেন সৃজিত। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেই চ্যানেলের লিংক শেয়ার করে কলকাতার এই নামিদামি নির্মাতা মন্তব্য করেন, ‘আমার জীবনের সবচেয়ে এক্সপেনসিভ গুজব’। না, মিথিলাকে অত দামি গাড়ি দেননি তিনি। যাচাই না করেই সেই চ্যানেলটি এমন তথ্য প্রকাশ করায় অবাক সৃজিতও। ক্যাপশনে তার ব্যবহৃত ইমোজিগুলো যেন সে কথাই জানান দিচ্ছে।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.