ফেসবুকে আনফ্রেন্ড করায় বোনকে গুলি করে হত্যা!

ফেসবুকে আনফ্রেন্ড করা নিয়ে ঝগড়া চরমে পৌঁছুলে একপর্যায়ে বোনকে গুলি করে দেন তিনি।

দুই ভাই বোন। একে অপরের ‘বন্ধু’ছিলেন ফেসবুকে। কিন্তু কিছুদিন আগে ভাইকে আনফ্রেন্ড করে দেন বোন। আর সেই ‘অপরাধে’ বোনকে গুলি করে হত্যা করলেন মোসে টনি ক্রো নামে এক যুবক। যুক্তরাষ্ট্রে আলাস্কায় এ ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ফেসবুকে মোসেকে আনফ্রেন্ড করেন বোন আমান্ডা ওয়েন। এরপর ২৮ নভেম্বর, থ্যাঙ্কস গিভিংস ডে-র দিন সন্তানকে নিয়ে বাবার বাড়িতে এসেছিলেন বোন আমান্ডা ওয়েন। এসেই দেখা হয়ে যায় ভাইয়ের সঙ্গে। দু’জনের দেখা হতেই শুরু হয়ে যায় ফেসবুকে আনফ্রেন্ড করা নিয়ে বাক-বিতণ্ডা।ঝগড়া চরম পর্যায়ে পৌঁছে যায়।

এসময় পকেট থেকে বন্দুকবের বোনকে গুলি করে দেন মোসে। সেই সময় আমান্ডার কোলে তার সন্তান ছিল।সন্তান কোলে নিয়েই মাটিতে পড়ে যান আমান্ডা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মোসেকে গ্রেফতার করেছে।

মোসেকে আদালতে নেওয়া হলে তিনি দাবি করেন, বন্দুক পরিষ্কার করতে গিয়ে ভুল করে গুলি চলে গিয়েছে। মোসেকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.