আইএস নেতার ডেপুটি আটক

জঙ্গিগোষ্ঠি ইসলামিক স্টেট বা আইএস’র সাবেক প্রধান আবুবকর বাগদাদির ডেপুটি আবু খালদুনকে আটক করেছে ইরাকের নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার (৩ দিসেম্বর) ইরাকের উত্তরাঞ্চীয় কিরকুক প্রদেশের হুয়াইজা শহরের একটি বহুতল ভবন থেকে তাকে আটক করা হয়। আন্তর্জাতিক একটি গনমাধ্যমের খবরে বলা হয়, ধরা পড়ার ভয়ে ইবনে খালদুন নিজের নাম পরিবর্তন করে শা’লান উবাইদ রেখেছিল। তিনি এক সময় ইরাকের উত্তরাঞ্চলীয় প্রদেশ সালাহউদ্দিনে আইএসের কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। বাগদাদির নেতৃত্বে আইএস ২০১৪ সালের মাঝামাঝি সময়ে ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়। নিজেদের দখলীকৃত এলাকায় সে সময় মানুষ হত্যা, ধর্ষণ, ঘরবাড়ি ধ্বংসসহ নানা ধরনের ভয়াবহ অপরাধযজ্ঞ চালায়।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.