নাগরিক ঐক্য এবং জে এস ডির উদ্যোগে গণতন্ত্র উদ্ধার আন্দোলনের ব্যানারে সমাবেশ চলছে , গত বছরের ৩০ শে ডিসেম্বরের নৈশকালিন ভোটের প্রতিবাদে তারা এই প্রতিবাদ সভার আয়োজন করে , সভায় ব্যাপক জনসমাগম হয়েছে বলে নাগররিক ঐক্যের নেতা মমিনুল ইসলাম শুদ্ধস্বর ডট কম কে জানান । সভায় উপস্থিত আছেন জে এস ডি নেতা আসম আব্দুর রব , নাগরিক ঐক্যের নেতা মাহামুদুর রহমান মান্না ,সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহাবুব হোসেন ,আলোক চিত্রীশিল্পী শহিদুল ইসলাম , ফজলুর রহমান , অধ্যাপক নুরল আমিন ব্যাপারী, সাংবাদিক নেতা শওকত মাহামুদ, মাওলানা কাসেমি, বিএনপি নেতা শাহ্ আবু জাফর, নাগরিক ঐক্যের নেতা মমিনুল ইসলাম , শহিদুল্লাহ কায়সার, গণফোরাম নেতা জগ্লুল হায়দার আফ্রিক ,নাগরিক ঐক্য নেতা মোফাকখারুল ইসলাম নবাব ।
সভায় বক্তারা বর্তমান সরকারের পদত্যাগ এবং একটি নিরেপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবী করে বক্তব্য রাখছেন , সভা এখনও চলছে বলে সভা মঞ্চ থেকে শুদ্ধস্বর ডট কমকে জানিয়েছেন মমিনুল ইসলাম ।
শুদ্ধস্বর/এইচ বি

