আমি খুশি মনে মেনে নিয়েছি, আলহামদুলিল্লাহঃমেয়র সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) আওয়ামী লীগের মনোনয়ন পাননি বর্তমান মেয়র সাঈদ খোকন। রোববার মেয়র পদে দলীয় মেয়র প্রার্থীর নাম ঘোষণার পর সাঈদ খোকনের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। ২৪ ঘণ্টায় তার দেখা পাননি সাংবাদিকরা।

তবে একদিন চুপ থেকে আজ মনোনয়ন বঞ্চনা নিয়ে কথা বলেছেন মেয়র খোকন। বিকালে নগরভবনে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

ঢাকা দক্ষিণ সিটিতে আওয়ামী লীগ ব্যারিস্টার ফজলে নূর তাপসকে মনোনয়ন দিয়েছে। দলীয় প্রার্থীকে সহযোগিতা করবেন কি না জানতে চাইলে মেয়র খোকন বলেন, ‘আমার নেত্রীর সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত জানাব, তাছাড়া আমাদের পুরান ঢাকার একটা ঐতিহ্য রয়েছে। আমার মুরব্বিদের সঙ্গে আলাপ করে জানাব। তাছাড়া যেহেতু আমি পূর্ণমন্ত্রীর মর্যাদার মেয়র, তাই আমার অনেক কিছুই আইন কানুন মেনে কথা বলতে হয়।

মনোনয়ন পাননি এ নিয়ে প্রতিক্রিয়া কী জানতে চাইলে মেয়র খোকন বলেন, ‘আমার নেত্রী আমার জন্য যা ভালো মনে করেছেন, তাই করেছেন। আমি খুশি মনে মেনে নিয়েছি। আলহামদুলিল্লাহ।’

শুদ্ধস্বর/আইপি

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.