গাঁজা সেবনের দায়ে হল থেকে বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্রী বহিষ্কার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি’র) হযরত বিবি খাদিজা হলে মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন ছাত্রীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গত ১৫ নভেম্বর হলের আবাসিক শিক্ষার্থী কতৃক গাঁজা সেবন বিষয়ক সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশ মালা পর্যালোচনা করে হল কতৃপক্ষ ও বিশ্ববিদ্যালয়ের শৃংখলা ও সার্বিক সুষ্ঠ পরিবেশ বজায় রাখার স্বার্থে গত ২৭ নভেম্বর জরুরি সভায় আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় শিক্ষার্থীদেরকে ৩ দিনের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। বহিষ্কৃতরা ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের, অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এবং বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এছাড়া, শাস্তিপ্রাপ্ত তিনজনের মধ্যে একজন হল প্রশাসনকে অবিহিত না করে অবৈধভাবে হলে অবস্থান করায় অতিরিক্ত এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিবি খাদিজা হলের প্রাধ্যক্ষ ড. মোঃ আতিকুর রহমান বলেন, অবৈধভাবে আর কাউকে হলে উত্তোলন করা হবে না। সকল কিছু পর্যবেক্ষণ করে হলে উত্তোলন করা হবে।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.