মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীদের হামলায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে হাসপাতালে দেখতে গেলেন ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
রবিবার বিকালে ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। হাসপাতালে ভিপি নুরের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন মান্না। একইসাথে নুরের ওপর সন্ত্রাসী কায়দায় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। মান্নার সাথে ছিলেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় মিটির সদস্য আতিকুর রহমান এবং ছাত্র ঐক্যের আহ্বায়ক সাকিব আনোয়ার সহ সংগঠনের নেতা কর্মীরা ।
আজ রবিবার দুপুরে ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে ভিপি নুর ও তার সহযোগীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এছাড়া বাইরে ইট-পাটকেল ছোঁড়াও হয়। এতে অন্তত ১৪ জন আহত হয়েছেন। এই হামলার জন্য ভিপি নুর ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চকে দায়ী করেছেন।
শুদ্ধস্বর/আইপি

