সিলেটের মেয়র আরিফের পদত্যাগ পত্র বিএনপি মহাসচিবের কাছে জমা দেয়া হয়েছে

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে লন্ডন থেকে জেলা ও মহানগর যুবদলের কমিটি দেওয়াকে কেন্দ্র করে সিলেট বিএনপিতে বিরোধ তুঙ্গে। রবিবার (৩ নভেম্বর) সকালে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় পদত্যাগপত্র নিয়ে যান। এসময় মির্জা ফখরুল তাদের দাবির বিষয়টি মাথায় রেখে তা সমাধানের আশ্বাস দেন।

এ বিষয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, ‘দলের মহাসচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি মেয়র আরিফসহ আমরা তিনজন। তবে এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি। আমাদের অভিযোগ গুরুত্ব সহকারে দেখা হবে বলে মহাসচিব আশ্বস্ত করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের কাজ চালিয়ে যাবো। কারও জন্য অপেক্ষা করবো না। দলের পদ ছাড়ার জন্য অনেকেই প্রস্তুত রয়েছেন।’

শুদ্ধস্বর/এস এ কে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.