কম দামে পেঁয়াজ নিতে টিসিবির ট্রাকে লম্বা লাইন

পেঁয়াজের দাম নিয়ে হাহাকার বেড়েই চলছে। বাজারে পেঁয়াজের যে দাম তা নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে। ফলে তুলনামূলক কম দামে পেঁয়াজ কিনতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বিভিন্ন পয়েন্টে ভিড় করছেন ক্রেতারা।

টিসিবি রাজধানীর যে কয়টি পয়েন্টে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি করছে তার মধ্যে একটি সচিবালয় ও অন্যটি জাতীয় প্রেসক্লাবের মাঝের রাস্তায়।

রোববার সকালে এই স্থানটিতে গিয়ে দেখা যায়, প্রখর রৌদ্রের মধ্যেই শত শত মানুষ টিসিবির ট্রাক থেকে পেঁয়াজ কিনতে ভিড় করেছেন। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও ক্রেতাদের সেই ভিড় কমছিল না।

টিসিবির পেঁয়াজ কিনতে আসা মো. আসলাম নামের একজন বলেন, বাজারে এক কেজি পেঁয়াজের দাম ১৫০ টাকা। এখানে এক কেজি পেঁয়াজের দাম ৪৫ টাকা। এ কারণে পেঁয়াজ কিনতে এখানে এসেছি। লাইনে দাঁড়িয়েছি এক ঘণ্টা হয়ে গেছে। কিন্তু সামনে এখনও ৫০ জনের মতো আছে। জানি না কখন লাইনের শেষ মাথায় পৌঁছাতে পারব।

তিনি বলেন, বাজারে পেঁয়াজের যে দাম, এই দামে পেঁয়াজ কিনে খাওয়া আমাদের মতো নিম্ন আয়ের মানুষের পক্ষে খুবই কষ্টের। তাই লাইনে দাঁড়িয়ে এখন থেকে পেঁয়াজ কিনছে। এতে বেশকিছু সময় লাইনে দাঁড়াতে হলেও এক কেজি পেঁয়াজে একশ টাকা সেভ হবে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.