ভবনের ভেতর থেকে ভেসে আসছে বাঁচার আকুতি

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় নির্মাণাধীন চারতলা একটি ভবন ধসে পড়েছে। দুর্ঘটনায় এখন পর্যন্ত একজেনর লাশ উদ্ধার করা হয়েছে। ভেতরে আটকা পড়েছে আরও বহু মানুষ। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেছে।

রোববার (৩ নভেম্বর) বিকেলে ভবনটি ধসে পড়ে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। আহত হয়েছেন আরও কয়েকজন। তবে ভবনে মোট বাসিন্দা কতজন ছিলেন তা জানা যায়নি।

স্থানীয়রা জানান, বাবুরাইল এলাকায় একটি খালের উপর ভবনটি ধসে পড়ে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ভবনের ভেতরে আরও লোকজন রয়েছে।

স্থানীয়রা আরও জানান, ভবনের ভেতর থেকে অনেকে বাঁচার আকুতি জানাচ্ছে। ভবনের ভেতর থেকে কান্নার শব্দ ভেসে আসছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন জানান, বিকেল ৪টায় হঠাৎ করে চারতলা নির্মাণাধীন একটি ভবন ধসে পড়েছে। এতে একজন নিহত হয়েছেন।ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজ শুরু করেছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.