ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর জানিয়েছেন।
তিনি বলেন, ১৫ নভেম্বরের পর তফসিল ঘোষণা করা হতে পারে। দুই সিটিতে একই দিনে ইভিএমে ভোট হবেও জানান তিনি।
রোববার নির্বাচন কমিশন সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান ইসি সচিব।

