নির্যাতনের হাত থেকে বাঁচার আকুতি জানানো সেই নারী উদ্ধার

সৌদি আরবে নির্যাতনের হাত থেকে বাঁচার আকুতি জানানো হুসনা আক্তারকে (২৪) উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি এখন সৌদি আরবের নাজরান এলাকায় পুলিশ হেফাজতে রয়েছেন।

সোমরার রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হুসনে আরার বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের নজরে আসে। এরপর সৌদি আরবে অবস্থিত বাংলাদেশকে দ্রুত পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন তিনি। ওই নারীর পরিবারের সদস্যদের দাবি অনুযায়ী তাকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে জেদ্দা দূতাবাস।
এর আগে সৌদিতে নির্যাতনের হাত থেকে বাঁচার আকুতি জানিয়ে হুসনা আক্তার একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন দেশবাসীর কাছে। পরে তার বাঁচার আকুতির ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

হুসনা আক্তার হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার আনন্দপুর গ্রামের বাসিন্দা।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.