ক্যান্সারের পর বদলে গেছেন স্বামী, আবেগঘন পোস্ট সোনালির

বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে ক্যান্সার ক্যান্সার আক্রান্ত হয়েছেন কয়েক বছর আগে। সম্প্রতি তিনি একটি ইন্সটাগ্রাম পোস্টে লিখেছেন, তার স্বামী গোল্ডি বেন্দ্রে পুরোপুরি বদলে গেছেন এই সময়ে। পোস্টটি মূহূর্তেই সোশাল মিডিয়াগুলোতে ভাইরাল হয়ে যায়।পাঠকদের জন্যে বেন্দ্রের পোস্টটি হুবুহু তুলে ধরা হলো।

বেন্দ্রে লিখেছেন, গত বছর এই দিনে আমরা নিউ ইয়র্কের হাসপাতালে ছিলাম। তখন থেকেই বেন্দ্রে ও বেহেল জীবনের দু’টি অধ্যায় দেখেছে। একটি হল ক্যান্সারের আগে। আর একটি ক্যান্সারের পরে। তখন থেকেই আমার ইচ্ছা এগিয়ে যাওয়া ও জীবনে নতুন কিছু করা। তাই ১৭তম বিবাহবার্ষিকীতে আমরা রোড ট্রিপে যাচ্ছি। ক্যান্সারের আগে গোল্ডি এসবে খুব একটা রাজি হতো না। কিন্তু ক্যান্সারের পরে ও যে ভাবে বদলে গেছে আমার ভালো লাগে। ও বাকি সব কিছু আলাদা রেখেছে আর সকলনজর আমার উপরে। আমিও ওর উপরে নজর রাখছি। শুভ বিবাহবার্ষিকী। তুমি যতটা ভাবো তার চেয়ে কয়েক গুণ বেশি ভালোবাসি আমি। আমার অসুস্থতায় এভাবে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ তোমায়।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.