সংসদের পঞ্চম অধিবেশনে পাস হওয়া ৩টি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার (১৮ নভেম্বর) তিনি বিলগুলোতে স্বাক্ষর করায় এগুলো কার্যকর হল। আইনগুলো হল-বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট বিল, ২০১৯; বাংলাদেশ পতাকাবাহী জাহাজ (স্বার্থরক্ষা) বিল, ২০১৯ ও বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) বিল, ২০১৯।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সংসদের পঞ্চম অধিবেশন শেষ হয়। এটি শুরু হয়েছিল ৭ নভেম্বর। এই অধিবেশনের কার্যদিবস মাত্র ৫টি।
শুদ্ধস্বর/আইকে

