জিডি করলেন এরশাদপুত্র এরিক

মা বিদিশাকে নিয়ে বাবা এইচ এম এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্কে থাকতে চান ছেলে এরিক এরশাদ। সোমবার (১৮ নভেম্বর) এ বিষয়ে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এরশাদপুত্র এরিক। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

জিডিতে এরিক উল্লেখ করে লেখেন, ‘আমি এই মর্মে জানাচ্ছি যে, আমি এরিক। আমার পিতা মরহুর হুসেইন মোহাম্মদু এরশাদ। বাসা প্রেসিডেন্ট পার্ক বারিধারা গুলশান। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, আমার পিতার মৃত্যুর পর থেকে আমার চাচা ও তার অনুগতরা আমাতে বিভিন্ন ভাবে মানুসিক ও শারীরিক নির্যাতন করে আসছে। যার ফল প্রস্যুতে আমি আমার মা (বিদিশা এরশাদ)-কে প্রেসিডেন্ট পার্কের বাসায় নিয়ে এসেছি। যেহেতু আমি প্রাপ্ত বয়স্ক তাই আমি আমার স্বাধীন মতামত প্রকাশ করতে পারি। এখন থেকে আমার মা আমার সাথে আমার নিজ নিজ বাড়িসে বসবাস করবো। আপনার নিকট আমার আকুল আবেদন উক্ত বিষয় বিবেচনা করে আমার মাকে আমার চাচার অনুগতদের নির্যাতনের হাত থেকে রক্ষা করলে আমি চিরকৃতজ্ঞ থাকবো।’

প্রসঙ্গত, এরশাদের বারিধারা প্রেসিডেন্ট পার্কের বাসায় বিদিশা ও পুত্র এরিক এরশাদকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.