আওয়ামী লীগ জনগণের দল : নাহিদ

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আওয়ামী লীগ জনগণের দল। শেখ হাসিনার নেতৃত্ব আওয়ামী লীগ সুসংগঠিত হয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে আওয়ামী লীগকে গড়ে তুলতে হবে। দলকে শক্তিশালী করতে হলে সৎ ও দক্ষ নেতৃত্বের প্রয়োজন।

বৃহস্পতিবার বিয়ানীবাজার পৌরশহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আয়োজিত উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

তিনি বলেন, ২০০৩ সালে বিএনপির দুঃশাসনের সময় আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল। সেই সময় থেকে উপজেলার ত্যাগী নেতারা আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছেন। তাদের ত্যাগের বিনিময়ে আজ উপজেলা আওয়ামী লীগ এ পর্যায়ে। উপজেলা সম্মেলনসহ সরকারের নানামুখী সফল কার্যক্রমের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন ও জনগণের স্বপ্ন আজ বাস্তবায়ন হচ্ছে।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাছিব মনিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আতাউর রহমানের সঞ্চালনায় কাউন্সিল পূর্ববর্তী কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, দপ্তর সম্পাদক ছায়ফুল আলম রুহল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তাজ উদ্দিন আউয়াল, উপ-প্রচার সম্পাদক মস্তাক আহমদ পলাশ, সদস্য শহিদুর রহমান শাহিন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি আজহার উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহমুদুছ সামাদ চৌধুরী এমপি, মাশুক উদ্দিন আহমদ, শাহ ফরিদ আহমদ, যুগ্ম সম্পাদক সুজাহুত আলম রজিত, অ্যাডভোকেট রঞ্জিত সরকার প্রমুখ।

এদিকে এ প্রতিবেদন লিখা পর্যন্ত পৌরশহরের ইউসুফ কমপ্লেক্সে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন কাউন্সিল শুরু হয়েছে।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.