মাননীয় প্রধানমন্ত্রীর ও বানিজ্য মন্ত্রীর প্রতি বিনীত অনুরোধ, নতুন সংরক্ষণ নীতিমালা পার্লামেন্ট পাস করুন।
এক বা পাঁচ টনের অতিরিক্ত খাদ্য দ্রব্য, পেঁয়াজ, আলু, ডাল, চাল, মরিচ গুদামজাত করতে সরকারের অনুমতি ও ট্টেড লাইসেন্স অত্যাবশ্যক করা হউক এবং এর বাইরে মজুত করলে বিশাল অংকের জরিমানা ও জেল হাজতের বিধান ভ্রমমান আদালতে দেওয়া এবং গোয়েন্দা তৎপরতায় আইনের আওতায় নিয়ে আসার পথ সহজ করাই এর সমাধান। জনগনের স্বার্থ রক্ষায় উপ ভোক্তা কমেটিও এই দায়িত্ব পালন করার কঠোর নির্দেশনা দেওয়া হউক। প্রশাসনে আমাদের সকল লোকোবল আছে কিন্তু তারা তাদের কোন ডিউটি করচ্ছে সরকারে থেকে? জনগণের চাকর হয়ে, তাদের ট্যাক্সে বেতন পেয়েও জনগণের এমন ভোগান্তি? আর সহ্য করা যায় না।
অধিক লাভের আশায় যারা মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে জনগণের রক্ত চোষে তাদের কি করা উচিৎ?
বিচার আপনাদের উপর। সেখানে মজুতের ঠিকানা সেখানেই চোখ রাখুন, এরা দেশের শত্রু, জাতির শত্রু,
আইন করুন, আইনের আওতায় এনে মুনাফাখোরদের দমন করুন
মায়েদুল ইসলাম তালুকদার ,
কবি এবং লেখক , ফ্রাঙ্কফুর্ট জার্মানি ।

