ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণ, মৃত্যুর সংখ্যা বেড়ে ৭

চট্টগ্রামের পাথরঘাটার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলে ৪জন নিহত হলেও হাসপাতালে নেয়ার পর আরও এক জনের মৃত্যু হয়েছে। এরপর আহত অবস্থায় হাতপাতালে ৮ জনকে নেয়া হলে সেখানে ২ জনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

রবিবার (১৭ নভেম্বর) সকাল ৮টার দিকে চট্টগ্রামের পাথরঘাটার একটি বাসায় এই ঘটনা ঘটে। এই ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। গুরুত্বর অবস্থায় ৫জনকে স্থানীয় হাতপাতলে নেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে এই বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণে ঘরের এক পাশের দেয়ার ধসে পড়ে যায়। ঘটনাস্থলে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যারা।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে বিষয়টি নিশ্চিত করে বলে, আমরা বিষ্ফোরণের খবর পেয়েছি। ঘটনাস্থলে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.