বেনাপোলে ৬৯ সোনার বার ও ডলারসহ ৪ পাচারকারী আটক

ভারতে পাচারকালে বেনাপোল ও পুটখালি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৬৯ পিস সোনার বার (৬ কেজি ২’শ গ্রাম) ও ১২ হাজার মার্কিন ডালার সহ ৪ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার সকালে বেনাপোলের আমড়াখালি,সাদিপুর ও পুটখালি সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, বিপুল পরিমান সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে বিজিবির দুটি টহল দল বৃহস্পতিবার সকাল ৯ টায় সাদিপুর সীমান্ত থেকে ৪৯টি সোনার বারসহ (৩ কেজি ৮৫০ গ্রাম) মোমিন চৌধুরীকে(৫৫), আটক করা হয়।

আটক মোমিনউদ্দিন বেনাপোলের সাদিপুর গ্রামের হাসু চৌধুরীর ছেলে। অপরদিকে বিজিবির আরেকটি দল আমড়াখালি এলাকায় অভিযান চালিয়ে ২০টি সোনার বারসহ (২ কেজি ৩৩৫ কেজি) নুরুল ইসলামকে আটক করে। আটক নুরুল ইসলাম স্থানীয় পোড়াবাড়ি গ্রামের আকবর আলীর ছেলে।

অপরদিকে পটুখালি সীমান্ত থেকে ১২ হাজার মার্কিন ডলারসহ মহিউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম(৩৫) ও শহীদুজ্জামানের ছেলে আ. রাজ্জাককে(৪০) আটক করা হয়। উভয়ের বাড়ি বেনাপোলের পুটখালি গ্রামে।

আটক সোনার মূল্য আড়াই কোটি টাকা বলে বিজিবি জানায়। আটককৃতদের জিঞাসাবাদ শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.