আন্দোলন করে খালেদা জিয়ার মুক্তি হবে না:আব্দুর রহমান

আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেছেন, ‘আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। রাজপথে আন্দোলন করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি হবে না। জনগণই বিএনপির আন্দোলন প্রতিহত করবে। দুর্নীতি ও এতিমদের টাকা আত্মসাতের মামলায় খালেদা জিয়াকে সাজা দিয়েছেন আদালত।’

তিনি আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সম্মেলনে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস খানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। উদ্বোধক ছিলেন মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এসএম কামাল হোসেন, কল্পনা জামান, মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু। বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাবুল ফকির প্রমুখ। পরে আশরাফুল আলম বাবুল ফকিরকে সভাপতি ও আব্দুল মান্নানকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.