চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন বলে জানিয়েছেন মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
শায়রুল কবির জানান, চিকিৎসার জন্য মহাসচিব সিঙ্গাপুর গেছেন। র্যাফেলস হসপিটালে তিনি চিকিৎসা নেবেন। ইতোমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকের সাক্ষাতের সময়সূচিও ঠিক করা হয়েছে।
শুদ্ধস্বর/বিটি

