ডেঙ্গুজ্বরে ঝরে গেলো আরও একজন কিশোরীর প্রান

ডেঙ্গুজ্বরে মৃত্যু হলো ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী অস্মিতার। টানা ছয় দিন লাইফসাপোর্টে থেকে মৃত্যুর কাছে হার মেনেছে এই ছাত্রী। আজ সকাল ৭টায় ঢাকা মিলেনিয়াম হাসপাতালে তার মৃত্যু হয়। সিলেটের মেয়ে অস্মিতা ঢাকার আজিমপুরে পরিবারের সঙ্গে থাকতো। সম্প্রতি তার বাবা, মা, ছোট বোন ও সে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়।

ডেঙ্গুজ্বরে আক্রান্ত পরিবারের সদস্যদের রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে অস্মিতার অবস্থার অবনতি ঘটতে থাকে। অস্মিতার রক্তের প্লাটিলেট কমে গেলে ২৮শে আগস্ট তাকে ঢাকা মিলেনিয়াম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একটানা ছয় দিন লাইফসাপোর্টে থাকার পর আজ সকালে মৃত্যু হয় তার।

শুদ্ধস্বর/আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.