ডাকসু ভিপি নুরুল হক নুরের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ করেছে নাগরিক ছাত্র ঐক্য

ডাকসু ভিপি নুরুল হক নুরের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ আজ বুধবার পটুয়াখালীর গলাচিপায় ডাকসু’র ভিপি এবং বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুরের উপর গলাচিপা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীন শাহের প্রত্যক্ষ সমর্থনে উপজেলা আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম রনো এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ এবং সাবেক ছাত্রলীগ নেতা কচিনের নেতৃত্বে বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা নাগরিক ছাত্র ঐক্যের পক্ষ থেকে এই হামলার নিন্দা জানাই। অতি শীঘ্র জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আহতদের সুচিকিৎসা এবং নিরাপত্তার ব্যবস্থা করার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। গলাচিপা থানার ওসি মো. আক্তার মোর্শেদকে হামলার বিষয়ে তার বিবৃতি প্রত্যাহার করে ছাত্র সমাজের কাছে ক্ষমা চাওয়ার আহবান জানাচ্ছি। শাসকদলীয় সংগঠনের এরূপ পৈশাচিক আচরণ বাংলাদেশের ছাত্র সমাজ মেনে নিবে না।
sakib-anwar-1
শুদ্ধস্বর/এস এ কে

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.