ক্যু প্ল্যানিং সেল গঠিত হয় ৭৪ এর অক্টোবরে, প্রসঙ্গ বঙ্গবন্ধু হত্যাকাণ্ড

৭৪   অক্টোবরে এ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের ঢাকা সফরের পরপরই বঙ্গবন্ধু সরকার উৎখাতে সি আই এ র তত্ত্ববধানে ক্যু প্ল্যানিং সেল গঠিত হয় । হেনরি কিসিঞ্জারের এককালীন জাতীয় নিরাপত্তা পরিষদের স্টাফ সহকারী রজার মরিস তার এক লেখায় জানান , বাংলাদেশের অভ্যুদয়কে কিসিঞ্জার তার ব্যক্তিগত পরাজয় মনে করতেন । তিনি আরও মনে করতেন শেখ মুজিব জীবিত থাকলে দক্ষিণ এশিয়ায় মার্কিন নীতি প্রবলভাবে চ্যালেঞ্জের সম্মুখীন হবে । তিন জন রাষ্ট্রনায়ককে কিসিঞ্জার তার ব্যক্তিগত শত্রু মনে করতেন , এই তিনজন হলেন চিলির আলেন্দে, ভিয়েতনামের থিউ, এবং বাংলাদেশের শেখ মুজিবুর রহমান । পরবর্তীতে এদের সবাইকে  সিআইএ র ষড়যন্ত্রেরই প্রান হারাতে হয় ।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্য চক্রান্ত সম্পর্কে বিস্তারিত কিছু ৪৫ বছর পরেও উদ্ঘাটিত হয়নি , আওয়ামিলিগের ডানপন্থী অংশের নেতা খোন্দকার মোশতাকের সম্পৃক্ততার আগেও আরও কারা কারা এই ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল তা আজও রহস্যেই রয়ে গেছে । মোশতাকের পরেই এই হত্যাক্যান্ডের প্লানার হিসেবে যার নাম আসে তিনি হলেন মাহাবুব আলম চাষী,  এই চাষী ১৯৬৭ সালে পাকিস্তানের পররাষ্ট্র বিভাগ থেকে পদত্যাগ করেন । মুক্তিযুদ্ধের সময় পররাষ্ট্র সচিব হিসেবে খন্দকার মোশতাকের সঙ্গে কাজ শুরু করেন । স্বাধীনতার পর থেকে বঙ্গবন্ধুর মৃত্যুর আগ পর্যন্ত তিনি কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমীর ভাইস চেয়ারম্যান পদে আসীন ছিলেন ।  এই একাডেমীকেই তিনি মুজিব হত্যার ষড়যন্ত্রের হেড কোয়ার্টার হিসেবেই ব্যবহার করেন । জুলাই মাসের শেষের দিকে এই একাডেমীতে প্রেসিডেন্টের প্রিন্সিপাল ইকনমিক সেক্রেটারি ডক্টর সাত্তার চাষির সাথে দেখা করতে একাডেমীতে আসেন । ১৫ ই আগস্ট খোন্দকার মোশতাক খমতা দখলের পর তিনি মোশতাকের প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে যোগ দেন ।

বঙ্গবন্ধু হত্যার  সাথে যুক্ত বেসামরিক ব্যক্তি এবং রাজনিতিকদের ভুমিকা সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য প্রকাশিত হয়নি । আশা করছি এই ষড়যন্ত্রের পেছনে কারা কারা ছিল তা একদিন উদ্ঘাটিত হবে ।

20190430_233352

হাবিব বাবুল

প্রধান সম্পাদক, শুদ্ধস্বর ডটকম ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.