এবার ডেঙ্গু কেড়ে নিলো আবহাওয়াবিদের অন্তঃসত্ত্বা স্ত্রীর প্রাণ

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এবার শারমিন আক্তার (২৫) নামের ঢাকার এক আবহাওয়াবিদের ৩২ সপ্তাহের অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ডেঙ্গু কিনা সেটা রিপোর্ট দেখার পর বলা যাবে। যদিও পারিবারিক সূত্র বলছে, শারমিন আক্তার ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন।

পরিবারিক সূত্র আরও জানান, গত শুক্রবার জ্বর নিয়ে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি হন শারমিন। এ সময় টেস্টের রিপোর্টে তার ডেঙ্গু ধরা পড়ে। কিন্তু রক্তের প্লাটিলেট না বাড়ায় হাসপাতালের চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেন।

এরপর গত শনিবার রাতে শারমিনকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন আজ ভোর সাড়ে ৪টায় তিনি মারা যান।

জানা গেছে, শারমিনের স্বামী আবহাওয়াবিদ নাজমুল হোসেন চাকরি সূত্রে ঢাকায় থাকেন। তবে তিনি এখন দেশের বাইরে রয়েছেন।

শুদ্ধস্বর/এন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.