২৪ ঘণ্টায় ১০৯৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

সর্বশেষ ২৪ ঘণ্টায় ১০৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বিকালে অধিদপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এটি এক দিনে রোগী ভর্তির এ পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। সরকারি হিসেবে এ পর্যন্ত ১৩ হাজার ৬৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বেসরকারি হিসেবে এই সংখ্যা কয়েকগুণ। রাজধানীর হাসপাতালগুলোতে ব্যাপক সংখ্যায় ডেঙ্গু রোগী আসায় কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে।

শুদ্ধস্বর/এন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.