যান্ত্রি গোলযোগের জের। চন্দ্রযান ২ উৎক্ষেপণ স্থগিত। উৎক্ষেপণের ৫৬ মিনিট আগে ইসরোর তরফে মিশন স্থগিত রাখার কথা ঘোষণা করা হয়। ভারতীয় সময়ে রবিবার রাত ২.৫১ মিনিটে প্রথমবার চাঁদের অন্ধকার দিকে ‘বাহুবলী’ রকেট- জিএসএলভি এমকে থ্রি পাঠানোর কথা ছিল। পৃথিবীর মহাকাশ গবেষণায় মাইলফলক হত এটা। আপাতত স্থগিত মিশন। কারণ হিসাবে রকেটে যান্ত্রিক সমস্যার কথা বলা হয়েছে ইসরোর তরফে। যান্ত্রিক কারণে আজ উড়ান নেওয়া সম্ভব নয় বলা হচ্ছে আপাতত।
শুদ্ধস্বর/বিটি

