বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী হামলায় দশজন নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী হামলার ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৪০ জন। খবর আল-জাজিরার।

একটি শিশুকে ব্যবহার করে হামলাটি চালানো হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ সংস্থাটি।
নানগার প্রদেশের পচিরাগ্রাম জেলায় এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।

প্রদেশটির মুখপাত্র আতাউল্লাহ খগয়ানি বলেন, শুক্রবার সকালে সামরিক বাহিনীকে উদ্দেশ্য করে হামলা চালানো হয়।

কারা এই হামলা চালিয়েছে সেটি এখনও জানা যায়নি। তালেবান কিংবা আইএস কোনও পক্ষই দায় স্বীকার করেনি।

শুদ্ধস্বর/এইচ বি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.