দুর্বৃত্তদের গুলিতে সাতক্ষীরায় আওয়ামীলীগ নেতা নিহত

সাতক্ষীরার সদর উপজেলায় নজরুল ইসলাম (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলরার কুচপুকুর এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, নজরুল ইসলাম সদর উপজেলার আগারদারি ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তার বাড়ি কুচপুকুর গ্রামে। আজ দুপুরে  মটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় বিপরীতদিক থেকে আসা আরেকটি মটরসাইকেলে থেকে তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। গুরুতর আহত অবস্থায় নজরুল ইসলামকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান মানবজমিনকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি।

দুর্বৃত্তরা গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রয়েছে।

শুদ্ধস্বর/এস এ কে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.