কাশ্মীরে বাস খাদে পড়ে ৩০ জন নিহত

জম্মু-কাশ্মীরের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
কিশত্বারের জেলা প্রশাসক আংরেজ সিং রানা স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, সকালে যাত্রীবাহী বাসটি কেশওয়ান-ঠাকরাই সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ৩০ জন মারা যান। এসময় আহত হয়েছেন আরও ৭ যাত্রী।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকর্মীরা হতাহতদের বাইরে বের করে নিয়ে আসেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুদ্ধস্বর/বিটি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.