যখনই বাজেট ঘোষণা হয় তখনই তারা বাজেটের বিরুদ্ধে নেগেটিভ কথাবার্তা বলেনঃ কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সরকারের প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে বলেছেন, এ বাজেটে নেগেটিভ বিষয় বলে কিছু নেই। এটা জনবান্ধব পজিটিভ দলিল। অনন্য সাধারণ দলিল। তিনি বলেন, বিএনপি এ বাজেটের বিরোধিতা করবে- এটা তাদের আওয়ামী বিরোধী, শেখ হাসিনা বিরোধী মনোভাবের পরিচায়ক। গত ১০ বছর ধরে তারা একই কথা বলে আসছে, বিরোধিতা করে আসছে। তারপরও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজ সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের বাজেট পরবর্তী এ সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ডা. দীপু মনি, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, ড. আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল, ফরিদুন্নাহার লাইলী, ফজিলাতুনন্নেসা ইন্দিরা প্রমুখ উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বাজেট বাস্তবায়নে সব সময়ই চ্যালেঞ্জ থাকে। এবারও আমরা সে চ্যালেঞ্জ গ্রহণ করেছি এবং বাজেট বাস্তবায়নে সচেষ্ট আছি।

মির্জা ফখরুল ইসলামের বক্তব্য প্রসঙ্গে কাদের বলেন, যখনই বাজেট ঘোষণা হয় তখনই তারা বাজেটের বিরুদ্ধে নেগেটিভ কথাবার্তা বলেন।

শুদ্ধস্বর/এইচ বি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.