কারাগারের কয়েদিদের নাস্তায় গুড় রুটির বদলে ভুনা খিচুড়ি,সব্জি রুটি, হালুয়া রুটি

বাংলাদেশের কারাবন্দিরা কারাগার প্রতিষ্ঠার পর থেকে একই মেন্যুতে সকালের নাস্তা করতো। এবার নাস্তায় যুক্ত হয়েছে মুখরোচক কিছু খাবার।

কারা সূত্র জানায়, কারাগার প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সকালের নাস্তায় একটি মেন্যু ছিল। নাস্তায় একজন কয়েদি পেত ১৪.৫৮ গ্রাম গুড় এবং ১১৬.৬ গ্রাম আটা (সমপরিমাণ রুটি)। একই পরিমাণ গুড়ের সঙ্গে একজন হাজতি পেত ৮৭.৬৮ গ্রাম আটা (সমপরিমাণ রুটি)।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম মিলন বলেন, নতুন মেন্যুতে একই খাবার পাবে একজন কয়েদি ও হাজতি। তারা সপ্তাহে ২ দিন পাবে ভুনা খিচুড়ি, ৪ দিন সবজি ও রুটি এবং বাকি ১ দিন হালুয়া ও রুটি।

আজ সকাল ৯টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নতুন এ মেন্যু উদ্বোধন করবেন।

শুদ্ধস্বর/আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.