নবাবগঞ্জে আ ‘লীগের দোয়া ও ইফতার মাহফিল

 দিনাজপুরের নবাবগঞ্জের জয়পুর ইউনিয়নের মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবারে উপজেলার জয়পুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে মনোহরপুর বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আইনুল হক চৌধুরীর সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর ৬ আসনের সাংসদ মোঃ শিবলী সাদিক এমপি । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও স্বপ্নপুরীর স্বত্বাধিকারী মোঃ দেলওয়ার হোসেন । এছাড়াও উপস্থিত ছিলেন ৯ নং কুশদহ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সায়েম সবুজ,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সামছুল হক সাদ্দাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপশ কুমার সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিনুর ইসলাম সবুজ প্রমুখ।

54798548_824876461193863_5507108900605788160_nরোকনুজ্জামান মন্ডল -দিনাজপুর প্রতিনিধি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.