দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে যুবদলের উপজেলা শাখার সহ সভাপতি মোঃ এনামুল হকের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে জেলা যুবদলের সভাপতি মোঃ মোন্নাফ মুকুল, সহ-সভাপতি মোঃ ওয়াহেদুল ইসলাম, যুবদলের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মসিউদদৌলা, সাবেক ছাত্রদলের সভাপতি মোঃ মহররম আলী কবিরুল ইসলাম (কবির) প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা যুবদলের সহ সভাপতি মোঃ রাশেদুজ্জামান রাশেদ, সাধারণ সম্পাদক, এ.কে.এম. মাসুদুল ইসলাম মাসুদ, যুগ্ন সাধারণ সম্পাদক সোহেল নিশাত, সাংগঠনিক সম্পাদক মোকছেদুল ইসলাম টুটুল সহ জেলা ও উপজেলা যুবদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
রোকনুজ্জামান মন্ডল. দিনাজপুর প্রতিনিধি

