কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান কিনতে হবে সরকারকে: জিএম কাদের

সরকার কৃষকের কাছ থেকে ধান নির্ধারিত ন্যায্যমূল্যে কিনতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

তিনি বলেন, প্রয়োজনে বেসরকারি মালিকানাধীন গুদামগুলো সরকারি নিয়ন্ত্রণে নিয়ে জরুরি ভিত্তিতে ধান সংরক্ষণের উপযুক্ত করে ধান সংরক্ষণ করতে হবে।

জাতীয় পার্টি চেয়ারম্যানের বানানী অফিসে শনিবার এক সংবাদ সম্মেলনে জি এম কাদের এসব কথা বলেন।

জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় চাল রপ্তানি ভবিষ্যৎ খাদ্য সংকট ঝুঁকি বহন করে। যথাযথ পরীক্ষা-নিরীক্ষা ছাড়া তড়িৎ সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না।

গণমাধ্যনে প্রকাশিত সংবাদের বরাত দিয়ে তিনি বলেন, প্রতি মণ ধান যখন বিক্রি হচ্ছে ৫ থেকে সাড়ে ৫শ’ টাকায়। ঠিক তখন স্থানীয় বাজারে মোটা চাল বিক্রি হচ্ছে প্রতি মণ ১৬শ’ থেকে ২ হাজার টাকায়।

এই পরিস্থিতিতে সরকার বিদেশে চাল রপ্তানির আগে বিষয়টি গুরুত্ব দিয়ে চিন্তা-ভাবনার আহ্বান জানিয়ে সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, কোন বিশেষ পরিস্থিতিতে চাল/খাদ্যদ্রব্য প্রয়োজন হলে, দ্রুততার সাথে আমদানী করা সম্ভব নয়। এতে ভয়াবহ খাদ্য সংকটের ঝুঁকি সৃষ্টি হয়।

শুদ্ধস্বর/এন.হাসান

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.