তেল-সার কিনতে গিয়ে দেখি,
অনেক অনেক দাম বেশি
ইচ্ছে করে ফিরলে ঘরে,
দিবালোকে গলায় দেবো ফাঁসি।
বিদ্যুতও থাকলেও যে; ঘনঘন
লুকোচুরি খেলে, আমি ভীষণ নিরুপায়
জীর্ণশীর্ণ ক্ষেতের বুকে,
নিরবে চেয়ে থেকে করে যাই শুধু হায় হায়!
তবুও প্রভুর কৃপায় যেটুকু ফসল পাই,
সেটুকুই বেচতে গেলেই দাম কম
যদিও আছি বেঁচে! এ বাঁচায় কে বাঁচে?
চেপে দাও গলা, বন্ধ হোক দম।।


