প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দগ্ধ নুসরাত জাহান রাফিকে সিঙ্গাপুর নেয়া সম্ভব হচ্ছে না। তার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে, স্থানান্তর করা সম্ভব নয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এমনটাই জানিয়েছেন।
এর আগে সোমবার বিকালে ঢামেক বার্ন ইউনিটে নুসরাতকে দেখতে গিয়ে প্রধানমন্ত্রীর সহকারী সচিব ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানান। তিনি সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে আমি এখানে (ঢামেক বার্ন ইউনিট) এসেছি। প্রধানমন্ত্রী ওই ছাত্রীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানোর নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় যারা জড়িত তাদের বিচার হবেই।
গতকাল ডা. সামন্তলাল সেনও বলেন, তিনি নুসরাতের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। নুসরাতের অবস্থা সম্পর্কে ওনাকে (প্রধানমন্ত্রী) জানালাম।

