সুশাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধ উন্নয়নের তাগিদ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বাংলাদেশকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে এদেশে সুশাসন, স্বচ্ছতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের উন্নয়নের তাগিদ দিয়েছেন। ওয়াশিংটন সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকে তিনি এ তাগিদ দেন। স্টেট ডিপার্টমেন্টের মূখপাত্র মরগান ওরটাগাস এক বার্তায় জানান, বৈঠকে তারা দুই দেশের অথনৈতিক, নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ প্রতিরোধ সংক্রান্ত চলমান সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র আমন্ত্রণে ওয়াশিংটন সফরে যাওয়া বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন স্থানীয় সময় সোমবার সকাল সোয়া ৯টা (বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৭টা) থেকে ঘন্টাব্যাপী তার হোস্টের সঙ্গে বৈঠক করেন। ওয়াশিংটনস্থ বাংলাদেশ মিশনের উপ-প্রধান মাহবুব হাসান সালেহ এবং প্রেস মিনিস্টার শামীম আহমেদ বৈঠকের বিষয়টি আগেই মানবজমিনকে নিশ্চিত করেন। তবে বৈঠকে সুনির্দিষ্টভাবে কী কী বিষয়ে আলোচনা হয়েছে তা পরে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে বলে জানিয়েছিলেন তারা।

ওদিকে ওয়াশিংটনের একাধিক কূটনৈতিক সূত্র তাৎক্ষণিক জানিয়েছিল, বৈঠকে পূর্ব নির্ধারিত এজেন্ডার অনেক কিছুই আলোচনা হয়। সেখানে নিরাপত্তা পরিস্থিতি, বাংলাদেশের ডিসেম্বরের নির্বাচন, নতুন সরকার, মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা হয়। স্টেট ডিপাটমেন্টের মূখপাত্রের বার্তায় বলা হয়, সেক্রেটারি অব স্টেট পম্পেও বার্মা থেকে বিতাড়িত ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়াসহ বিপুল সংখ্যক ওই জনগোষ্ঠির প্রতি বাংলাদেশ যে সহমর্মিতা দেখাচ্ছে তার ভূয়সী প্রশংসা করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.