কুমিল্লা এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড) এ আগুন

কুমিল্লা এক্সপোর্ট প্রসেসিং জোনের (ইপিজেড) আর এন টেক্সটাইল অ্যান্ড কেমিক্যাল কোম্পানি নামে একটি সুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সোমবার (০৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে আর এন টেক্সটাইল নামে ওই কারখানায় আগুন লাগে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফারুক আহাম্মদ।

তিনি বলেন, ৯টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ শুরু করে। পরে শহরের চৌয়ারা বাজার ও কুমিল্লা ফায়ার সার্ভিস থেকে আরও ৮টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.