অনুরোধের চিঠি ———–এস.আই.তানভী

হে শ্রদ্ধাভাজনেষু, এই তথ্যপ্রযুক্তির যুগে
ফেসবুক নামক ঘোরার পিঠে
নেই কোন বয়স কিংবা ডিগ্রির ভেদাভেদ;
আহা! কী আনন্দ চোখেমুখে।।

অথচ বন্ধু বলে গ্রহণ করো নি বলে
আসতে পারি না তোমার বারান্দায় চোখ বুজে,
তবে আমি নাছোড়বান্দা, রোজ আসি!
একবার, দু’বার, বারবার ঠিকানা খুঁজে খুঁজে।।

হ্যাঁ, আমার তো বয়সও কম; নেই কোন ডিগ্রি
আমার কাছে তোমার নেই কোন শেখার;
তবে তোমার সমৃদ্ধ জ্ঞানের বিশাল গোলা থেকে
নিত্য কিছু শেখার ইচ্ছে যে খুব আমার!

কিছু শিখবো বলে বন্ধু হওয়ার ছলে বারবার
বাড়িয়ে দেই শূন্য হাত তোমার আঙ্গিনায়,
কী আশ্চর্য! এই অধম কখনোই পড়েনা ধরা
তোমার অথৈ জ্ঞানের দৃষ্টি সীমারেখায়।।

হে শ্রদ্ধাভাজনেষু, কেন আমার চোখে পড়ে
তোমার বিশাল উদারতার মাঝে খানিক দৈন্যতা?
শেখাও মানুষেরে; যা আছে তোমার মাঝে
সত্য-সুন্দর, মূল্যবোধ, জীবনের গল্প-কবিতা।।

20190412_074204

এস.আই.তানভী

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.