সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা-গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

দেশব্যাপী সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মামলা ও গ্রেফতারের প্রতিবাদে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সাংবাদিক ইউনিয়ন বরিশালের উদ্যোগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি গোপাল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক আকতার ফারুক শাহিন, মেহেদী হাসানসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

বক্তারা সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মামলা দায়ের ও গ্রেফতারের প্রতিবাদ জানান। একই সাথে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবি জানান তারা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.