মানুষের মধ্যে এখন এক ধরনের হতাশা: মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, মানুষ যেন কথা বলতে না পারে সেরকম পরিস্থিতি তৈরি করে রেখেছে জুলুমবাজ সরকার। মানুষের মধ্যে এখন এক ধরনের হতাশা।

রোববার (২৪ মার্চ) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপির সাবেক মহাসচিব কেএম ওবায়দুল হকের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এ স্মরণ সভার আয়োজন করে ‘ওবায়দুল হক স্মৃতি সংসদ’।

কে এম ওবায়দুর রহমান স্মৃতি সংসদের সভাপতি টি এম গিয়াসউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া সম্রাটের পরিচালনায় স্মরণ সভায় আরও বক্তব্য দেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, নিতাই রায়, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খাইরুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ প্রমুখ।

ঐক্যবদ্ধ থেকে লড়াই চালিয়ে যাওয়ার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন মাহমুদুর রহমান মান্না। এ সময় দর্শকসারি থেকে এক বিএনপি কর্মী প্রশ্ন করেন হরতাল দেয়া হয়নি কেন? জবাবে মান্না বলেন এই প্রশ্ন যদি আমি আপনাদের করি?

মান্না বলেন, এ প্রশ্ন যেমন আপনারা স্টেজের লোকদের করতে পারেন তেমনি স্টেজের লোকেরাও আপনাদের করতে পারে। আমি মনে করি এই প্রশ্ন সঙ্গত।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.