জলে ভেজা শ্যাওলা- নতুনত্বের সাথে মোড়ক উন্মোচন

” বাংলা ভাষা ” পৃথিবীতে এই ভাষাটি একটি বিরাট ইতিহাস বহন করে। এই ইতিহাসের বেশি গভীরে যাবো না তবে ছোট্ট করে বলতেই হয়, এশিয়া কন্টিনেন্টালে কলোনিয়াল ইতিহাসের সমাপ্তির পরে হাজার মাইল দূরবর্তী দুইটি ভূগোলের অংশকে একত্রিত করে যে রাষ্ট্রটির উৎপত্তি হলো, সেই রাষ্ট্রের পশ্চিমা অংশ যেভাবে পূর্বের প্রতি অবিচার/অনাচার করে পূর্বের হাজার বছরের ক্রিস্টি, সংস্কৃতি কে ধংস্ব করে দিয়ে, পশ্চিমের ভাষাকে পূর্বের জনমানুষের মাঝে চাপিয়ে দিতে চেয়েছিলো! সেটা ছিলো পৃথিবীর একটি নিকৃষ্ট ইতিহাস । সেই নিকৃষ্ট ইতিহাসকে তাজা রক্তের মধ্যে দিয়েই কবর দিয়েছে এই পূর্বের জনতা। তার ফলাফল স্বরূপ আজকে আমাদের মায়ের ভাষা, হৃদয়ের ভাষা, প্রাণের ভাষা স্বরূপে উজ্জ্বল, স্বমহিমায় প্রাণবন্ত , তোমার আমার সকলের বাংলা ভাষা। ১৯৫২ এর ২১ শে ফেব্রুয়ারী জাতিসংঘ স্বীকৃত ভাষা দিবস, যা আমাদের মাতৃভাষার আরেক গর্ব।

20190218_161444

প্রতিবারের মতো এবারো আমাদের দেশে ফেব্রুয়ারিতে প্রাঞ্জল বইমেলার আগমন। এদেশের বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ের উৎসব এই ফেব্রুয়ারী বই মেলা। প্রতিবারের মত শত শত লেখক , কবি , সাহিত্যিক তাদের হাজারো নতুন বই প্রকাশ নিয়ে সরগরম থাকেন প্রাণের বইমেলায় ।

20190218_161350

এবারের সেই প্রাণের বইমেলায় প্রবাস থেকে প্রকাশিত অন লাইন পত্রিকা ” শুদ্ধস্বর ডটকম ” এর সহকারী সম্পাদক বুলবুল তালুকদারের লেখা এবং বাবুই প্রকাশনী থেকে প্রকাশিত নতুন বই ” জলে ভেজা শ্যাওলা ” এর মোড়ক উন্মোচন গত ১৬ তারিখে বইমেলা প্রাঙ্গণে বেশ আনন্দ উৎসাহ্ নিয়ে হয়ে গেলো।

20190218_162341

বুলবুল তালুকদারের বইয়ের মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন , ৯০ এর স্বৈরাচার সরকার বিরুদ্ধ আন্দোলনের জনপ্রিয় ছাত্রনেতা , বর্তমান আওয়ামী লীগ নেতা জনাব শফী আহমেদ । ৯০ এর এই তুখড় ছাত্রনেতার উপস্থিত ” জলে ভেজা শ্যাওলা ” বইয়েরমোড়ক উন্মোচনকে উপলক্ষ করে মেলা প্রাঙ্গণ বেশ প্রাঞ্জল হয়ে উঠে। সম্মানিত অতিথিদের মাঝে আরো উপস্থিত ছিলেন লেখকের ইস্কুল জীবনের বন্ধু  ঢাকা মহানগর আওয়ামী লীগ (উত্তর) দপ্তর সম্পাদক জনাব এম সাইফুল্লা সাইফুল । জনাব সাইফুল্লা সাইফুলের উপস্থিতি মেলা প্রাঙ্গণকে বেশ চাঞ্চল্য করে তোলে  , সম্মানিত অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব জনাব আকরামুল হক ও জনাব নজরুল কবির ।উপস্থিত ছিলেন বহুল প্রচলিত শ্রাবণ প্রকিশনীর জনাব রবিন আহসান এবং লেখকের বড় ভাই উপ ব্যবস্থাপক জনসংযোগ বিভাগ বিসিআইসির জনাব সাঈদ তালুকদার। এছাড়াও লেখকের শুভানুধ্যায়ী, আত্বিয় সজন ও বন্ধু বান্ধবদের উপস্থিতি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি বেশ আনন্দময় করে তোলে। লেখকের বইয়ের মোড়ক উন্মোচনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লেখকের হৃদয়ের অনুজ তরুণ প্রজন্মের জাকওয়ান হুসাইন। জাকুয়ান হুসাইনের আপ্রাণ প্রচেষ্টায় সংগ্রামী সাবেক ছাত্র নেতা ও বর্তমান দায়িত্বরত আওয়ামী লীগের নেতা ও সকল সম্মানিত অতিথিদের এক মঞ্চে অধিষ্ঠিত করে মেলা প্রাঙ্গণ কে বেশ উৎসব মুখর করে তুলে।

20190218_162312

শুদ্ধস্বর ডটকম পত্রিকার পক্ষ থেকে সকল অতিথিবৃন্দকে অশেষ ধন্যবাদ ও প্রাণঢালা শুভেচ্ছা । আপনাদের সকলের আগমনে আমাদের পত্রিকার সহকারী সম্পাদক বুলবুল তালুকদারের এই নতুন বই
” জলে ভেজা শ্যাওলা ” পাঠকদারা নিশ্চিত সমাদৃত হবে।

20190218_161609

ধন্যবাদান্তে
হাবিব বাবুল 
প্রধান সম্পাদক, শুদ্ধস্বর ডটকম ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.