মায়াবতী মহিলা না পুরুষ বোঝা মুশকিল, নারী জাতির কলঙ্ক, ক্ষমতার জন্য সম্মান-সম্ভ্রম সব বিকিয়েছেনঃসাধনা সিংহ

ফের রাজনীতিতে কুকথা। এবার বক্তা উত্তরপ্রদেশের বিজেপির মহিলা বিধায়ক সাধনা সিংহ। নিশানায় মায়াবতী। বহুজন সমাজ পার্টি (বিএসপি)সুপ্রিমোর নাম করে এমনই মন্তব্য করলেনতিনি, যাকে কুরুচিকর বললেও কার্যত কম বলা হয়।মায়াবতী ‘মহিলা না পুরুষ বোঝা মুশকিল, নারী জাতির কলঙ্ক, ক্ষমতার জন্য সম্মান-সম্ভ্রম সব বিকিয়েছেন’— এমনই নানা মন্তব্য করেছেন সাধনা। বিএসপি-এসপি উভয়পক্ষেরই জবাব, জোটে ভয় পেয়ে মানসিক ভারসাম্য হারিয়েছে বিজেপি। সরব হয়েছে কংগ্রেসও। একজন মহিলা হয়ে অন্য মহিলাকে আক্রমণে যে কদর্য ভাষা ব্যবহার করেছেন সাধনা, তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতেও প্রতিবাদের ঝড় উঠেছে।

শনিবার উত্তরপ্রদেশে একটি জনসভায় যোগ দেন বিজেপির মুঘলসরাইয়ের বিধায়ক সাধনা সিংহ। সেই জনসভাতেই তিনি বলেন, ‘‘উনি (মায়াবতী) নারী নাকি পুরুষ বোঝা যায় না। কোনও আত্মসম্মান নেই। ওঁর কার্যত শ্লীলতাহানি করা হয়েছিল। ইতিহাসে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল। দ্রৌপদী প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন। আর এই মহিলা (মায়াবতী) সব কিছু খুইয়েছেন। কিন্তু এখনও ক্ষমতার জন্য আত্মমর্যাদা বিক্রি করে চলেছেন।”

সাধনা সিংহ যখন এই কটূ মন্তব্যের ঝড় তুলেছেন, সামনের জনতা এবং মঞ্চে থাকা নেতা-নেত্রীরা করতালিতে ফেটে পড়ছেন। তাতে উৎসাহিত হয়ে কুকথার স্রোত আরও বাড়াতে থাকেন সাধনা। বলেন, ‘‘উনি নারী জাতির কলঙ্ক। যিনি ক্ষমতার জন্য নিজের সমস্ত অপমান হজম করে নিয়েছেন।” তারপর মুখে আর কার্যত কোনও আগলই রাখেননি। আক্রমণ করেছেন আরও কদর্য ভাষায়।সূত্র আনন্দবাজার

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading