নেতৃত্বের পরিবর্তন সংক্রান্ত বিষয়ে বিএনপির নীতিনির্ধারক ফোরামের দুই সদস্যের বক্তব্যকে ‘ধান ভানতে শিবের গীত’ বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গতকাল ‘লাইভ বিএনপি’র এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এ প্রশ্নটি আজকে পত্রিকায় দেখলাম। নতুন নেতৃত্ব দরকার। যদি নির্বাচন প্রশ্নে এ বক্তব্য হয়ে থাকে তাহলে তারা ধান ভানতে শিবের গীত গেয়ে ফেলেছেন। কারণ এ নির্বাচনের যে রেজাল্ট এটা নেতৃত্বের গুণগত পরিবর্তন করলেই পরিবর্তন হয়ে যাবে- এটা ভাবার কোনো কারণ নেই।
কারণ এ নির্বাচনের ফল তো জনগণ নির্ধারণ করেনি। এটাকে তো নির্বাচনই বলা যাবে না। এক কথায়, জনগণের অধিকারকে ডাকাতির মাধ্যমে নিয়ে গেছে।সূত্র মানবজমিন

