ও আমাকে বিয়েতে একটা সোনার আংটি দিয়েছিল

২৫ অক্টোবর, ১৯৯১। অর্থাত্ প্রায় ২৮ বছর হল বিয়ে করেছেন শাহরুখ খান এবং গৌরী খান। তাঁদের প্রেমের কাহিনিও জানেন ইন্ডাস্ট্রির সদস্যরা। কিন্তু গৌরীকে প্রথম কোন গয়না উপহার হিসেবে দিয়েছিলেন শাহরুখ? সম্প্রতি এই সিক্রেট শেয়ার করলেন খোদ গৌরী।

সদ্য নয়াদিল্লিতে একটি গয়নার দোকানের উদ্বোধনে হাজির হয়েছিলেন গৌরী। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, শাহরুখ তাঁকে প্রথম কোন গয়না দিয়েছিলেন? চটজলদি গৌরী উত্তর দেন, ‘‘ও আমাকে বিয়েতে একটা সোনার আংটি দিয়েছিল।’’

গয়না গৌরী ভালবাসেন। বিশেষ করে হিরের গয়না তাঁর খুবই পছন্দ। গয়না পছন্দ করেন তাঁর মেয়ে সুহানাও। বিয়ের সময় সুহানাকে দেওয়ার জন্য পারিবারিক একটি গয়না নাকি আলাদা করে রেখেও দিয়েছেন তিনি। ‘‘আমার মায়ের একটা পোলকির সেট ছিল। ওটা মা পরেছিলেন তাঁর বিয়েতে। মা আমাকে দিয়েছে। ওই গয়নাটা আমার কাছে খুব মূল্যবান। ওটাই দেব সুহানাকে।” শেয়ার করেছেন গৌরী।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.